ডিজিটাল বিপ্লব থেকে স্মার্ট বাংলাদেশ: প্রযুক্তিতে শেখ হাসিনার যুগান্তকারী উন্নয়ন

ছবি
শেখ হাসিনার প্রযুক্তিগত উন্নয়ন শেখ হাসিনার যুগান্তকারী উন্নয়ন  বর্তনানে সময়ের যে দেশ প্রযুক্তিতে বেশি এগিয়ে সেই দেশ কোন কিছুতে থাকে না তারা আর পিছিয়ে,এবং সেই সকল দেশগুলাই সবথেকে বেশি উন্নতশীল হয়,এবং ওইসব দেশগুলাই কিন্তু অর্থনৈতিকভাবে সব দেশের থেকে অনেক বেশি শক্তিশালী হয়। তেমনি তেমনি একটা দেশ আমাদের সোনার বাংলাদেশের প্রেক্ষাপটে গত এক দশকে তথ্যপ্রযুক্তি খাতে যে অভূতপূর্ব পরিবর্তন এসেছে, তার নেপথ্যে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'ডিজিটাল বাংলাদেশ' রূপকল্প এবং বর্তমানের 'স্মার্ট বাংলাদেশ ২০৪১' লক্ষ্যমাত্রা।                    👇  স্মার্ট বাংলাদেশ ২০৪১, ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত,  Narayon tech bs র আজকের ব্লগে আমরা আলোচনা করব কীভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের টেকনোলজি সেক্টরকে আমল বদলে দিয়েছে। 👉ফাইভ-জি (5G) এবং ইন্টারনেট কানেক্টিভিটি এক সময় ইন্টারনেট ছিল বড়লোকের বিলাসিতা, কিন্তু এখন তা মৌলিক অধিকারে পরিণত হয়েছে। শেখ হাসিনা সরকারের আমলেই বাংলাদেশ ফাইভ-জি যুগে প্রবেশ করে...

কম্পিউটার অন করার পর "Reboot and Select proper Boot device" সমস্যার সমাধান


অনেকেই পিসি অন করার সময় মাদারবোর্ডের লোগো আটকে থাকা বা ছবিতে দেখানো "Reboot and Select proper Boot device" লেখাটি দেখে অনেকেই ঘাবড়ে যান। সহজ কথায় এর মানে হলো—আপনার কম্পিউটার চালু হয়েছে ঠিকই, কিন্তু যে ড্রাইভে (SSD বা HDD) উইন্ডোজ সেটআপ দেওয়া আছে, সেটি মাদারবোর্ড খুঁজে পাচ্ছে না।

এই সমস্যার প্রধান কিছু কারণ ও সমাধান নিচে দেওয়া হলো:  

     👇
কম্পিউটার স্লো? 5 মিনিটের সমাধান!
Computer Solution 

👉১. cable connection চেক করুন

সবচেয়ে বেশি এই সমস্যা হয় লুজ কানেকশনের কারণে। আপনার পিসির ক্যাসিং খুলে দেখুন SSD বা হার্ডডিস্কের সাথে লাগানো SATA ক্যাবল এবং Power ক্যাবলটি ঠিকঠাক লেগে আছে কি না। সম্ভব হলে ক্যাবলটি খুলে আবার ভালো করে লাগিয়ে নিন।

👉২. বায়োস (BIOS) সেটিংস পরীক্ষা করা

অনেক সময় বায়োস থেকে হার্ডড্রাইভের সিরিয়াল এলোমেলো হয়ে যায়।

 * পিসি রিস্টার্ট দিয়ে বার বার Delete বা F2 বাটন চাপুন।

 * বায়োস মেনুতে গিয়ে Boot অপশন খুঁজে বের করুন।

 * সেখানে Boot Priority-তে আপনার যে ড্রাইভে উইন্ডোজ আছে (SSD/HDD), সেটিকে #1 এ সেট করে দিন। এরপর F10 চেপে সেভ করে বের হয়ে আসুন।

👉৩. সিএমওএস (CMOS) ব্যাটারি সমস্যা 

আপনার মাদারবোর্ডে থাকা ছোট্ট ঘড়ির ব্যাটারিটি (CR2032) যদি নষ্ট হয়ে যায়, তবে বায়োস সেটিংস বারবার রিসেট হয়ে যেতে পারে,এবং এটি আপনি সহজে বুঝতে পারবেন যখন দেখবেন আপনার কম্পিউটারের নিচে টাইম ঠিকঠাক কাজ করতেছে না। ফলে বারবার এই এরর (Error) দেখাতে পারে। ১০-২০ টাকা দিয়ে একটি নতুন ব্যাটারি কিনে লাগিয়ে দেখতে পারেন।

👉৪. Windows crash বা ড্যামেজ হওয়া

যদি কানেকশন ঠিক থাকে এবং বায়োসেও ড্রাইভ শো করে, কিন্তু পিসি অন না হয়—তবে বুঝতে হবে আপনার উইন্ডোজ ফাইলগুলো নষ্ট হয়ে গেছে। এক্ষেত্রে নতুন করে Windows Re-install বা উইন্ডোজ সেটআপ দিতে হবে।

👉৫. হার্ডডিস্ক বা এসএসডি নষ্ট হওয়া

উপরের কোনো কিছুতেই কাজ না হলে এবং বায়োসে ড্রাইভের নাম না দেখালে বুঝতে হবে আপনার হার্ডডিস্ক বা এসএসডি-টি স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে নতুন ড্রাইভ লাগানো ছাড়া আর কিছু করার নাই ।

Narayon Tech BD-এর সাথেই থাকুন এরকম আরও টেক টিপস পেতে। 🙏ধন্যবাদ 🙏


মন্তব্যসমূহ

​Copyright © 2024-2026 Narayon Tech BD | Developed by Narayon Tech

এআই (AI) এবং পিক্সেলল্যাব এর ম্যাজিক! মোবাইল দিয়ে প্রফেশনাল লোগো ডিজাইন:

আপনার কম্পিউটার কি restart চায়?

২০২৬ সালে স্মার্টফোন ব্যবহারের ৫টি দুর্দান্ত টেকনিক্যাল ট্রিকস!

Windows 11 আপডেট বন্ধ করে Windows 10 ব্যবহারের সহজ উপায়!