ডিজিটাল বিপ্লব থেকে স্মার্ট বাংলাদেশ: প্রযুক্তিতে শেখ হাসিনার যুগান্তকারী উন্নয়ন
"স্বাগতম Narayon Tech BD-তে। এখানে আপনি নিয়মিত প্রযুক্তি বিষয়ক খবর, অনলাইন ইনকাম গাইডলাইন, এন্ড্রয়েড টিপস এবং ব্লগিং সম্পর্কিত যাবতীয় তথ্য বাংলা ভাষায় পাবেন।" আমরা চাই আপনাদের নিত্য প্রযুক্তি সম্পর্কে ধারণা দিতে,তাই আপনাদের প্রয়োজনে হোক আর আপনার কাছের কোন বন্ধুদের প্রয়োজনে হোক সবার মাঝে এরকম টেকনোলজি বিষয়ে জানাতে ভুলবেন না কিন্তু! এবং আসার রাখছি আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন, 🙏 এটা আমাদের আপনাদের প্রতি বিশ্বাস! Thanks Everyone ♥️♥️
![]() |
| PC is running but monitor is not showing? |
কম্পিউটার কিংবা ল্যাপটপে মাঝে মাঝে দেখা যায় পাওয়ার বাটন অন করলাম, ভেতরের ফ্যানও ঘুরছে, মাদারবোর্ডে লাইট জ্বলছে, অথচ মনিটরে কিছুই দেখা যাচ্ছে না। আসলে এর কারণটা কী? মাঝে মাঝে স্ক্রিনে ভেসে ওঠে "No Signal" বা "Input Signal Not Found"।
এমন ঝামেলায় আমিও অনেকবার পড়েছি। পিসি যতই ভালো থাকুক না কেন, যদি ডিসপ্লে শো না করে, এর চেয়ে বিরক্তিকর আর কিছু হয় না। এরকম সমস্যা হলে আমাদের প্রথম কাজই থাকে র্যাম (RAM) খুলে পরিষ্কার করা। কিন্তু সবসময় কি শুধু র্যামের কারণেই এমন হয়? আজ আমি Narayon Tech Bd-এর এই ব্লগে আলোচনা করব কেন এমন হয় এবং কীভাবে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়!
কেন এই সমস্যা হয়?
সাধারণত নিচের কারণগুলোর জন্য পিসি চালু থাকলেও মনিটরে লাইন আসে না: 👇
১. র্যাম (RAM) ঠিকঠাক না বসলে কিংবা ময়লা জমলে।
২. ভিডিও ক্যাবল (HDMI/VGA) কানেকশন লুজ হওয়া।
৩. গ্রাফিক্স কার্ডের সংযোগে সমস্যা (যদি থাকে)।
৪. বায়োস (BIOS) সেটিংসের জটিলতা।
💡 আপনার জন্য সহজ একটি পরামর্শ:
পিসির কীবোর্ডে Caps Lock বা Num Lock বাটন চেপে দেখুন লাইট জ্বলে কি না। যদি লাইট জ্বলে, তবে বুঝতে হবে আপনার মাদারবোর্ড ও র্যাম ঠিক আছে এবং পিসি বুট হচ্ছে। সেক্ষেত্রে সমস্যা হতে পারে আপনার ভিডিও ক্যাবল (HDMI/VGA) বা মনিটরে। আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এই কথাটা বলছি, মিলিয়ে নিয়েন।
বিশেষ সতর্কতা: 👉 পিসির ভেতরের কোনো পার্টস খোলার আগে অবশ্যই পাওয়ার ক্যাবল খুলে নিতে হয়। কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আপনিও শক খেতে পারেন, আবার মাদারবোর্ডও জ্বলে যেতে পারে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন